
এক মুঠো বীজে এক মৌসুমের ভরসা
কৃষক যখন বীজ বোনেন, তখন শুধু বীজ বোনেন না — পুরো একটা মৌসুমের খাটুনি, খরচ আর স্বপ্ন মাটিতে রাখেন। এই ভরসার দাম আমরা জানি।
২০১৮ সালে ফরিদপুরে কৃষিবিদ মো. মতিনুর রহমানের হাতে ইনসাফ সীডসের শুরু। প্রতিটি জাত আগে নিজেদের মাঠে ফলিয়ে দেখি, তারপর ডিলারদের হাত ধরে পৌঁছে দিই দেশের কৃষকের কাছে।
৬৫০+ কৃষকের সঙ্গে কাজ৪২ জন সহকর্মী৭টি সম্মাননা




















