ফরিদপুরের মাটি থেকে

২০১৮ সালে কৃষিবিদ মো. মতিনুর রহমানের হাতে ইনসাফ সীডসের শুরু। লক্ষ্যটা সহজ — কৃষকের হাতে এমন বীজ তুলে দেওয়া, যাতে চোখ বুজে ভরসা রাখা যায়।

মাঠ দিবসে প্রদর্শনী প্লট ঘুরে দেখছেন কৃষকেরা

আগে নিজের মাঠে, তারপর কৃষকের মাঠে

নতুন কোনো জাত বাজারে আনার আগে আমরা নিজেদের প্রদর্শনী প্লটে ফলিয়ে দেখি — এই মাটিতে, এই আবহাওয়ায় জাতটা আসলে কেমন করে।

মাঠ দিবসে কৃষক ও ডিলারদের সেই প্লট ঘুরিয়ে দেখাই। যে জাত নিজের চোখে দেখে যাচাই করা যায়, সেই জাতেই মানুষ ভরসা রাখে।

২০১৮ সাল থেকে৫০+ জাত২০ রকম ফসল

যে কথাগুলো মেনে চলি

প্রতিষ্ঠানের নামেই কথাটা আছে — ইনসাফ।

সততা আগে
প্যাকেটে যা লেখা, ভেতরে তা-ই। জাতের নাম, গজানোর হার, ফলনের হিসাব — কোনোটা নিয়েই বাড়িয়ে বলি না।
মান নিয়ে আপস নয়
বীজ শোধন থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতিটি ধাপে মান পরীক্ষা হয়, যাতে কৃষকের হাতে পৌঁছায় সতেজ ও ভালোভাবে গজায় এমন বীজ।
কৃষকের পাশে
বীজ বেচেই দায়িত্ব শেষ নয়। কোন জাত কখন বুনবেন, যত্ন কীভাবে নেবেন — ডিলার ও আমাদের কাছে পরামর্শ পাবেন সব সময়।
পুকুরের পাশে সারি সারি বীজ পরীক্ষার প্লট

বীজ থেকে প্যাকেট পর্যন্ত যত্ন

ভালো জাত বাছাই করাই সব নয় — বীজ শোধন, শুকানো, সংরক্ষণ আর প্যাকেটজাত করার প্রতিটি ধাপে গজানোর ক্ষমতা ধরে রাখতে হয়।

এই যত্নের ফলটাই কৃষক পান হাতে-নাতে: বুনলে গজায়, গজালে বাড়ে।

চলুন, একসঙ্গে ভালো ফসল ফলাই

আমাদের বীজ দেখুন, অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলুন।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা · শুক্র ও শনিবার বন্ধ